মাগুরায় ১ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত ১৪ বছরের মেহেদী!

মাগুরায় ১ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত ১৪ বছরের মেহেদী!

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় এক কিশোরকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তাকে দ্রুততম সময়ের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।

গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) মাগুরা সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের অধিবাসী মোছাঃ জেসমিন নাহার মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের ‘ওয়ান স্টপ সার্ভিস’-এ উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি জানান, তাঁর ১৪ বছর বয়সী নাবালক ছেলে মেহেদী হাসানকে এক অজ্ঞাতনামা চক্র কৌশলে অপহরণের চেষ্টা চালায় এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।

অভিযোগের গুরুত্ব অনুধাবন করে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম)-এর তত্ত্বাবধানে মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একজরুরি উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপ-পরিদর্শক (এসআই) অজয় দাসের নেতৃত্বে গঠিত জেলা পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম মেহেদী হাসানের নিখুঁত অবস্থান ট্রেস করে। পরবর্তীতে ক্ষিপ্রতার সাথে অভিযান চালিয়ে ওই কিশোরকে নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা দ্রুততার সাথে রুখে দিতে মাগুরা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *