মাগুরায় চলন্ত মোটরসাইকেলের উপর ভেঙে পড়লো গাছের ডাল : নিহত ২

মাগুরায় চলন্ত মোটরসাইকেলের উপর ভেঙে পড়লো গাছের ডাল : নিহত ২

১৪ মার্চ, ২০২৬

স্ফুলিঙ্গ রিপোর্ট : মাগুরার ওয়াপদা সড়কের কেষ্টপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে চলন্ত অবস্থায় একটি বিশাল গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহতরা হলেন—মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (৩৫) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের দিপুল মোল্লার ছেলে মাহফুজ (২৩)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর থেকেই মাগুরা জেলাজুড়ে হালকা বাতাস বইছিল। প্রান্ত ও মাহফুজ মোটরসাইকেলযোগে ওয়াপদা সড়ক দিয়ে যাওয়ার সময় কেষ্টপুর এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ধারের একটি বড় গাছের ডাল ভেঙে সরাসরি তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রান্ত দত্ত।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মাহফুজকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ফরিদপুর নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবির সংগৃহীত।

আরো পড়ুন

যৌন হয়রানির মিথ্যা নাটক সাজিয়ে শিক্ষককে মারধর ও গ্রেপ্তারে ফুঁসে উঠেছেন শিক্ষকরা

অতিরিক্ত সার ব্যবহারে ধ্বংস হচ্ছে মাটি : কালীগঞ্জে কৃষকদের সতর্ক করলেন জেলা প্রশাসক

বাঁচাকে এগিয়ে এলেন ২০০৮ ব্যাচের বন্ধুরা

ছেলে আল-আমিনের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কোটচাঁদপুরে কর্মনিষ্ঠা ও আন্তরিকতার ছাপ রেখে ইউএনও দীপা রানী সরকারের বদলি

কোটচাঁদপুরে ৪ দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর পুকুরে মিললো মফিজুলের ভাসমান লাশ

চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে কালীগঞ্জে বৃদ্ধ মান্নান আটক

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *