মহেশপুরে যশোর এসআরবির ঝটিকা অভিযান : ২১১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মহেশপুরে যশোর এসআরবির ঝটিকা অভিযান : ২১১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স এবং ৩৬ বোতল ফেয়ারডিলসহ মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের একটি দল। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা ও ছেলে পালিয়ে যেতে সক্ষম হন।

গত মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সৈয়দপুর গ্রামের জনৈক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই বাড়িতে হঠাৎ তল্লাশী চালায়। এ সময় বসতবাড়ি থেকে ১৭১ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন অর রশিদ (৫৭) ও তাঁর ছেলে মো. রুবেল হোসেন (৩৭) কৌশলে পালিয়ে যান। পলাতক দুজনই মহেশপুরের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে নিয়মতান্ত্রিকভাবে জব্দ করা হয়। পরবর্তীতে পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আলামতগুলোও থানায় জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে এসআরবির চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *