মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মোঃ মাসুদ রানা (ঝিনাইদহ):

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অবৈধ চেষ্টা সতর্কতার সাথে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোসালপুর বিওপি এলাকার সীমান্ত সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে খোসালপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের জোয়ানরা গেট খুলে দিয়ে অজ্ঞাতপরিচয় এক পুরুষকে জোর করে বাংলাদেশে পাঠাতে চেষ্টা করে। ওই ব্যক্তি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যদের নজরে আসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাৎক্ষণিক বিজিবির টহল দল দৃঢ় অবস্থান নিয়ে তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পুশইনের শিকার ওই ব্যক্তি ভারতের সীমান্তে কাঁটাতারের প্রাচীরের কাছাকাছি অবস্থান করছিলেন।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজিবি টহল দলের সময়োচিত তৎপরতার কারণে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *