মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আবারও লাগাতার চুরির ঘটনা ঘটেছে। একই রাতে বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিবরণ অনুযায়ী, চোর চক্রটি রাতের আঁধারে সুকৌশলে ‘আল-মদিনা ডোর গ্যালারি’র পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ ও এলোমেলো করে ফেলা হয়। পরবর্তীতে একই কায়দায় পাশের একটি বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং লেনদেনের দোকানেও টিন কেটে হানা দেয় দুর্বৃত্তরা। ওই বিকাশ-নগদ দোকান থেকে নগদ ১ লাখ ৩ হাজার টাকা, একটি আইপিএস ব্যাটারি, সিসি ক্যামেরার ডিভিআরসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

একই রাতে মহম্মদপুর উপজেলার কানাই নগর এলাকার ‘মনোয়ারা জামান কৃষি কলেজ’-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার, চুলা এবং পানির পাম্পসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। রাতের আঁধারে পরপর কয়েকটি স্থানে এমন চুরির ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের অভিযোগ, মহম্মদপুর বাজারের জনবহুল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহজেই সুযোগ পাচ্ছে। এছাড়া বাজারের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। ব্যবসায়ীদের আশঙ্কা, রাতের বেলায় বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন  দোকানে গভীর রাত পর্যন্ত কিছু অপরিচিত লোক আড্ডা দেয়। এসব স্থান থেকে ছদ্মবেশে কেউ কেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকতে পারে বলেও তাদের জোরালো সন্দেহ রয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের পাহারা আরও জোরদার করার পাশাপাশি প্রতিটি ব্যবসায়ীকে নিজ নিজ দোকানের নিরাপত্তা বাড়াতে ও অধিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে বাজারে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।

বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। রাতের বেলায় বিভিন্ন দোকান খোলা রেখে আড্ডার পরিবেশ তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। অপরাধীদের সুযোগ ঠেকাতে এসব আড্ডা নিয়ন্ত্রণ করা জরুরি।

বারবার ঘটে যাওয়া এসব চুরির ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এবং মহম্মদপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকার ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ীরা। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

মাগুরার মোল্লাপাড়া বেলেমাঠ পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাল দুই চাচাতো ভাই

মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মাগুরায় অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাইকালে গাঁজাসহ দুই যুবক আটক

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ ডেবিট আটক

মাগুরায় শাকেরের মৃত্যুর কারণ শনাক্তে ব্যর্থতায় চিকিৎসক সাময়িক অব্যাহতি

মহম্মদপুরে সাবেক জাতীয় দলকে ১-০ গোলে হারাল সোনালী অতীত ক্লাব

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *