মহম্মদপুর উপজেলা মাঠে জাঁকজমকপূর্ণ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন

মহম্মদপুর উপজেলা মাঠে জাঁকজমকপূর্ণ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন

জাকির হোসাইন তুষার (মহম্মদপুর, মাগুরা):

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই সচেতনতামূলক বার্তা সামনে রেখে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ (উপজেলা পর্যায়)।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এক উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজক কমিটি জানিয়েছে, কেবল প্রথাগত ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে নয়—উদীয়মান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা, সামাজিক অপরাধ ও কিশোর গ্যাংয়ের পথ থেকে সরিয়ে সুস্থ মানসিকতা গঠনে উদ্বুদ্ধ করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা), মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, কমিউনিটি পুলিশিং ফোরাম মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আকতারুজ্জামান এবং গোলাম রব্বানী হিরো।

বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান রিয়াজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী দিনে বালক ও বালিকা দুই বিভাগেই মাঠে নামে রাজাপুর ইউনিয়ন ও নোহাটা ইউনিয়নের খেলোয়াড়েরা।

টুর্নামেন্টে মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় দুই দলের খেলোয়াড়দের তীব্র আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন মাঠে উপস্থিত হাজারো ক্রীড়ামোদী দর্শক।

মহম্মদপুর থানা-পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণদের মাঝে অপরাধবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয় সুধী সমাজ আশাবাদ ব্যক্ত করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

"শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে": মাগুরায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নেওয়াজ হা...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *