স্ফুলিঙ্গ ডেক্স :
নেত্রকোনার কেন্দুয়ায় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে দীর্ঘ চার বছর ধরে ব্ল্যাকমেইল ও শারীরিক শোষণে বাধ্য করার অভিযোগে আবু মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে কেন্দুয়া থানায় একাধিক নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত, তখন এক নিকটাত্মীয় কৌশলে তার গোপন দৃশ্য ধারণ করে রেখেছিল। পরবর্তীতে সেই চিত্র দেখিয়ে ভীতি প্রদর্শনপূর্বক তাকে বিভিন্ন সময়ে অনৈতিক কাজে বাধ্য করে একটি চক্র। সাম্প্রতিক সময়ে ওই কিশোরী আর সাড়া না দিলে ধারণকৃত সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয় এবং প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। দীর্ঘদিনের নিপীড়নে কিশোরীটি বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পুরো ঘটনার মর্মান্তিক সত্য প্রকাশ্যে আসে।
বিজ্ঞাপন
ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে আসার পরপরই কেন্দুয়া থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার সাউধপাড়ায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আবু মিয়াকে আটক করে।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারে সোপর্দ করা হয়েছে। ঘটনার স্পর্শকাতরতা বিবেচনায় ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান জোরালো করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

