বেনাপোলে ২ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে ২ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় ১২ পিস শাড়ি, ২০ প্যাকেট ফুচকা, ০২ কেজি কিসমিস এবং ১৭১ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত এই অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত দিয়ে সব ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল প্রবেশ রোধ এবং পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রাখা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *