স্ফুলিঙ্গ রিপোর্ট :
সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পণ্যদ্রব্য পাচার রুখতে যশোর সীমান্তে জোরদার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতায় পরিচালিত বেনাপোল আইসিপি টহল দল সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২৯টি ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স বা প্রসাধন সামগ্রী আটক করা সম্ভব হয়। জব্দকৃত এসব ভারতীয় চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞাপন
সীমান্ত দিয়ে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে যেকোনো ধরণের মালামাল পাচার প্রতিরোধে বিজিবি’র এমন কঠোর অভিযান ও টহল তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

