৪১টি সোনার আংটি ও টাকাসহ সুনীল ধরা

৪১টি সোনার আংটি ও টাকাসহ সুনীল ধরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ সোনা ও রুপার তৈরি অলংকার এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকাসহ সুনীল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (৫ আগস্ট ২০২৬) রাতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই সড়কে সন্দেহভাজন হিসেবে সুনীলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তার বহনকারী ব্যাগ থেকে ৪১টি স্বর্ণের আংটি, ৩ জোড়া স্বর্ণের কানের দুল এবং বিপুল পরিমাণ রুপার অলংকার উদ্ধার করা হয়। একই সাথে তার কাছ থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনার স্বপক্ষে সুনীল কোনো বৈধ কাগজপত্র কিংবা সঠিক উৎস দেখাতে পারেননি। যার ফলে মালামালসহ তাকে হেফাজতে নেওয়া হয় এবং জব্ধকৃত মালামাল থানায় জমা দেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *