বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার  ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়া প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের একটি বিশাল চালান মুন্সীগঞ্জে জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করার পাশাপাশি পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পদ্মা সেতু পার হয়ে আসা দুটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ এই অবৈধ পণ্য উদ্ধার হয়। অভিযানে আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং একই জেলার কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, দুটি কাভার্ডভ্যান থেকে মোট ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরস্পর যোগসাজশে বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বের করে কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বেনাপোল বন্দরের স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস হাউসের (আইআরএম) রাজস্ব কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান এবং বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই শুল্ক ফাঁকি দিয়ে এভাবে পণ্য পাচার করে আসছে। এর ফলে সরকার প্রতি বছর শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অথচ বৈধ ও সাধারণ ব্যবসায়ীরা সামান্য ত্রুটি-বিচ্যুতিতেও কাস্টমসের কঠোরতা ও অহেতুক হয়রানির শিকার হচ্ছেন বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় নয়, তথ্য দিয়ে সহায়তার উদাত্ত আহ্বান শার্শা থানার ওসি মো. শামিনুল হকের

যশোরে ‘প্যারেন্টিং : আদর্শ প্রজন্ম গঠন’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত : প্রযুক্তির আসক...

ঝিকরগাছা সফরে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

বেনাপোল বন্দরে ১০ কোটি টাকার কেমিক্যালের চালান জব্দ

যবিপ্রবির সিএসই বিভাগে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাইটস যশোর'র 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজার সংযোগ বিষয়ক সমন্বয...

শার্শায় নাশকতার অভিযোগে আ.লীগের ৪ সমর্থক আটক

যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক, বর্তমান ও প্রয়াত ৯ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা

যশোরে বিচারিক কার্যক্রমে গতিশীলতা, বিচার সেবায় প্রশংসনীয় অগ্রগতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *