বিয়েবাড়ির আনন্দের মাঝে দুঃস্বপ্ন! চাউলিয়ায় সাড়ে ১১ লাখ টাকার গহনা ও নগদ আড়াই লাখ টাকা সাবাড়

বিয়েবাড়ির আনন্দের মাঝে দুঃস্বপ্ন! চাউলিয়ায় সাড়ে ১১ লাখ টাকার গহনা ও নগদ আড়াই লাখ টাকা সাবাড়

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে এক ব্যবসায়ীর নিজ বসতবাড়ির দরজার ছিটকানি ভেঙে রাতের অন্ধকারে নগদ টাকাসহ সাড়ে ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে এক সংঘবদ্ধ চোরচক্র।

বিয়ের অনুষ্ঠান ঘিরে পরিবারের অগণিত স্বপ্ন ও আয়োজনের মাঝে আকস্মিক এ চুরির ঘটনায় পরিবারটিতে চরম বিষাদের ছায়া নেমে এসেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কাশেম খানের ছেলে ইকরাম খান জানান, তাঁর শ্যালিকা বৃষ্টি আক্তারের বিবাহ আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ১৫ সেপ্টেম্বর নগদ টাকায় ১১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সোনার গহনা ক্রয় করে ঘরে এনে রাখা হয়। ওই দিন রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা নৈশাহার শেষে ঘুমাতে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরদিন ১৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে ঘরের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান ভেতরের জিনিসপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। চোরচক্রের সদস্যরা রাতের যেকোনো এক সময় চতুরতার সাথে পাশের ঘরের ছিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ড্রয়ার ভেঙে রক্ষিত নগদ ২ লাখ ৬২ হাজার টাকাসহ মোট ১১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মূল্যবান সোনার গহনা সেট চুরি করে চম্পট দেয়।

ঘটনাটি পরদিন সকালে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর যশোর কোতোয়ালি মডেল থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রতীকী-ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *