“মাদক ছেড়ে খেলার মাঠে আসো”: উদ্বোধনী অনুষ্ঠানে ওসি গোলাম কিবরিয়া হাসান

“মাদক ছেড়ে খেলার মাঠে আসো”: উদ্বোধনী অনুষ্ঠানে ওসি গোলাম কিবরিয়া হাসান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধের বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে ঐতিহাসিক বদরুদ্দিন মুসলিম (বি এম) হাই স্কুল মাঠে জমকালো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের দিকনির্দেশনায় ঝিকরগাছা থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “কিশোর গ্যাংয়ের প্রশ্রয় সমাজের অবক্ষয়, বই পড়া আর খেলাধুলায় তারুণ্যের হবে জয়—এই নীতির ওপর ভিত্তি করে আমাদের সামনে এগোতে হবে। মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে ফিরতে হবে।” একই সাথে তিনি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত করতে ঝিকরগাছার খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন।

‘১৮-র আগে বিয়ে নয়, ২০-র আগে সন্তান নয়’ এবং ‘কন্যাশিশু সম্পদ, বাল্যবিবাহ তার বিপদ’—এমন সচেতনতামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বালকদের ৮টি এবং বালিকাদের ৫টি দল অংশগ্রহণ করে। বালক বিভাগে ঝিকরগাছা সরকারি মডেল এম.এল হাই স্কুল, বিএম হাই স্কুল, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়, বেজিয়াতলা মাধ্যমিক বিদ্যালয় ও এমসিডি মাধ্যমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। বালিকা বিভাগে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নাজমুল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো: ইদ্রিস আলী, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, এসআই হুসাইন আহমেদ, মোশাররফ হোসেন, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, সবুজ বিশ্বাস, মোল্লা মফিজ উদ্দিন, বশির উদ্দিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

সম্পূর্ণ খেলা পরিচালনা ও ধারাভাষ্য প্রদান করেন রেফারি আবু হাসান, বশির আহমেদ, কামরুল ইসলাম ও একরামুল হক ইকু। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *