বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া সেই লামীন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স : শুক্রবার, ১ মে ২০২৬

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনার ৯ দিনের মাথায় মূলহোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার বাবার সাথে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে আসামি লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬-৭ জন ওই ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেপ্তার করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তরা পূর্ব থানা পুলিশ জানিয়েছে, অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *