প্রিয় নেতার আগমনে নগর বিএনপির বর্ণাঢ্য প্রচার মিছিল

 স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আগামী ২৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে রাজপথে নেমেছে যশোর নগর বিএনপি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  শহরের প্রধান প্রধান সড়কে এই বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রিয় নেতার আগমনী বার্তায় উজ্জীবিত যশোর নগর বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যায় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে জড়ো হন। পরে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মীর কণ্ঠে ছিল উৎসবের আমেজ এবং প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার আকুলতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে প্রিয় নেতার এই জনসভা হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ। প্রিয় নেতার আগমনী বার্তায় যশোরের সাধারণ মানুষের মধ্যে যে প্রাণের স্পন্দন জেগেছে, এই মিছিল তারই প্রতিফলন।” তাঁরা আরও জানান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোরের প্রতিটি অলিগলি এখন সাজ সাজ রবে মুখরিত।

২৭ এপ্রিলের জনসভাকে ঘিরে যশোর জেলা, নগর ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো প্রতিদিন প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও মাইকিং চালিয়ে যাচ্ছে। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে শোভা পাচ্ছে স্বাগত তোরণ ও পোস্টার। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *