“প্রশাসনের একটি অংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে” : মহম্মদপুরে যুবদল নেতা নয়নের বিস্ফোরক মন্তব্য

“প্রশাসনের একটি অংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে” : মহম্মদপুরে যুবদল নেতা নয়নের বিস্ফোরক মন্তব্য

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি।

প্রশাসনের উদ্দেশে নয়ন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে তাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

নয়ন বলেন, ‘নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলাম। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আর কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় জনগণকে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী বাছাই করে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও ছাত্রদলের সদস্যসচিব মো. রজব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় নহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *