সাতক্ষীরা প্রতিনিধি:
জেলা পর্যায়ে আমিষের চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিক অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স সংলগ্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে এসব রকমারি মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
বিজ্ঞাপন
এ সময় জেলার জলাশয়গুলোর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের অংশ হিসেবে কার্প ও রুই জাতীয় হরেক প্রজাতির মাছের পোনা পানিতে ছাড়া হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে পুলিশ সুপারের পাশাপাশি সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মিথুন সরকার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ শাওন রেজা সহ জেলা পুলিশের বিভিন্ন রেঞ্জ ও পদমর্যাদার সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জানান, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অভ্যন্তরীণ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে মৎস্য চাষের গুরুত্ব অপরিসীম। জেলা পুলিশের এ ধরনের উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

