পুত্রের হাতে পিতা খুন!

পুত্রের হাতে পিতা খুন!

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই নিজের সন্তানের বিরুদ্ধে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। এই ঘটনায় অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান মানিককে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর আগে ভুরুঙ্গামারীতে বিয়ে করেন মানিক। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ চলছিল। দীর্ঘদিনের এই অশান্তির কারণে মানিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেকের সাথে কোনো এক বিষয়ে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক ঘরে থাকা একটি শাবল দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনার পর পরই ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতীকী-ছবি

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *