পুলিশের জালে পিস্তলসহ দুই দুর্ধর্ষ অস্ত্রধারী

পুলিশের জালে পিস্তলসহ দুই দুর্ধর্ষ অস্ত্রধারী

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

রাজধানীর খিলগাঁও এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫)। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ দুপুরে এই অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এসআই আবু সায়েমের নেতৃত্বে একটি বিশেষ টিম ভোরে অভিযান পরিচালনা করে। ওই প্রাইভেটকার থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সাফায়েত কবিরের বিরুদ্ধে এর আগে হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। অন্যদিকে সবুজ মিয়ার বিরুদ্ধেও ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কারোর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *