নাভারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল পিকআপ : হেলপার নিহত

নাভারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল পিকআপ : হেলপার নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে যশোর শহরে রিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক আনসার সদস্য।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলপার আরিফ হোসেন (৩০) বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুরগির বাচ্চাবাহী পিকআপ ভ্যান সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ভেতরে থাকা হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে পথচারী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে ফাঁড়ি হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, যশোর শহরের জেস টাওয়ারের সামনে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রিকশা থেকে ছিটকে পড়ে পরিতোষ কুমার শিকদার (৩০) নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পরিতোষ (রেজিস্ট্রেশন নম্বর-১৮১৭৮) নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের পঞ্চানন শিকদারের ছেলে। তিনি বর্তমানে যশোরের ঝুমঝুমপুর বিসিক এলাকায় অবস্থিত ওজোপাডিকো সেন্টারে দায়িত্বরত রয়েছেন।

সহকর্মীরা জানান, দুপুরে নিজ কর্মস্থল থেকে রিকশাযোগে চিত্রা মোড়ে অবস্থিত সংস্থার কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে জেস টাওয়ারের সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসাবধানতাবশত রিকশা থেকে রাস্তার ওপর পড়ে যান। এতে তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।

তাত্ক্ষণিকভাবে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতপ্রাপ্ত ওই আনসার সদস্যের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *