মা-বাবার অভিযোগে অভয়নগরে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড

মা-বাবার অভিযোগে অভয়নগরে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের ক্রমাগত নির্যাতন ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে মা-বাবার দায়ের করা সচিত্র অভিযোগের ভিত্তিতে মনিরুল শেখ (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনের পাশ থেকে গাঁজাসহ তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ ওই গ্রামের আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুল দীর্ঘদিন যাবত নিয়মিত মাদক সেবন ও মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়শই নিজের জন্মদাতা মা ও বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ছেলের এই অমানুষিক আচরণ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মা-বাবা উপজেলা প্রশাসনের দ্বারে গিয়ে বিচার দাবি ও লিখিত অভিযোগ পেশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের সত্যতা পেয়ে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হাতেনাতে গাঁজাসহ মনিরুলকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু জানান, “মাদকাসক্ত ছেলের নিত্যদিনের অন্যায় নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর মা-বাবা নিজের সন্তানকে শুধরাতে আমাদের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করার পর শুনানিতে অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।”  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *