স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বীর প্রতীক তারামন বিবি হলের তিন দিনব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং তারামন বিবি হল প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন
হল প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় হলের আবাসিক ছাত্রীদের অংশগ্রহণে ক্যারম, দাবা, বাস্কেটবল নিক্ষেপ, টেবিল টেনিস, লুডু ও ব্যাডমিন্টনসহ বেশ কয়েকটি ইনডোর ও আউটডোর ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, কেবল শ্রেণিকক্ষের একাডেমিক লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে এবং নিজেদের সর্বক্ষেত্রে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ছবি সংগৃহীত।
