নরেন্দ্রপুরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ

নরেন্দ্রপুরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে লোহা দিয়ে পিটিয়ে এক নারী ও তাঁর তরুণী মেয়েকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে ভুক্তভোগীদের নিজ বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—জিরাট গ্রামের ফজর আলীর স্ত্রী লিপি খাতুন (৩৬) এবং তাঁর ১৮ বছর বয়সী কন্যা সুমাইয়া ইয়াসমিন নিপা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে একই গ্রামের মতলব (৬০) ও তাঁর ছেলে মনির (২৮)-সহ আরও দুই থেকে তিনজন লোক দেশীয় অস্ত্র ও লোহার শাবল নিয়ে লিপি খাতুনের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা লোহার শাবল দিয়ে লিপি খাতুন ও তাঁর মেয়েকে এলোপাতাড়ি মারধর করে। আঘাতের তীব্রতায় লিপি খাতুনের ডান হাতের হাড় ভেঙে যায় এবং তাঁর মেয়ে সুমাইয়াও শরীরে গুরুতর জখম পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। দ্রুত তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

যশোর শহরের আশ্রম রোডে মুদি দোকানের টিনের ছাউনি কেটে দুঃসাহসিক চুরি!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহেশপুরের যাদবপুরে ডোবার পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু

মণ্ডপগুলোতে কর্তৃত্ব নয়, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *