মণ্ডপগুলোতে কর্তৃত্ব নয়, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার নির্দেশনা  জেলা বিএনপি সভাপতির

মণ্ডপগুলোতে কর্তৃত্ব নয়, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ঝিকরগাছা উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, পূজা মণ্ডপগুলোতে কোনো ধরনের কর্তৃত্ব দেখানো যাবে না; বরং সম্প্রীতি রক্ষায় সহযোগীর মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে। ঝিকরগাছার দীর্ঘদিনের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর নয়, আমরা সবাই এর আনন্দ ও দায়িত্বের সমান অংশীদার। প্রশাসনের সুরক্ষামূলক পদক্ষেপের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পূজা পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *