নড়াইল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল র‍্যাবের জালে

নড়াইল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল র‍্যাবের জালে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নড়াইল সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যশোর র‍্যাব-৬ ও র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ও র‍্যাব-১০-এর যৌথ আভিযানিক দল নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জামাল পত্তনদার (৪৫)। তিনি ফরিদপুর জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া (ফেনু মোল্ল্যার পাড়া) এলাকার হোসেন পত্তনদারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীসহ চাঞ্চল্যকর হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি জামাল পত্তনদারকে নড়াইল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *