দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে : উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র অভিযান শুরু

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে : উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পল্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় আচমকা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বাসটি পানিতে তলিয়ে যাওয়ার পর ৫-৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও বাকি যাত্রীদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবন্ত বাসটিকে শনাক্ত ও টেনে তোলার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় ঘাটে উৎসুক জনতা ও নিখোঁজদের স্বজনদের ভিড় বাড়ছে। এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি ভিডিও থেকে নেয়া

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *