দুই বছর পর দেশে ফিরলেন আর্জিনা ও ইতি

বেনাপোল প্রতিনিধি:

ভারতে পাচারের শিকার দুই যুবতী সাঁজাখেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। শনিবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।

ফেরত আসারা হলেন,আর্জিনা প্রামানিক (৩১) সিরাজগঞ্জের চার মোহনপুর গ্রামের আজিম আলীর মেয়ে এবং ঢাকার পারগেন্ডারিয়ার তারা মিয়া সরদারের মেয়ে তহমিনা আক্তার ইতি (৩৫)।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ২০২৪ সালে রাতের আধারে ভারতে যায়। ভারতের গ্রান্ডরোড মুম্বাই শহরে বাসাবাড়িতে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় সে দেশের পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে মুম্বাই এর নওজীবন মহিলা হোম সংশোধনাগারে পাঠায় করেন। এরপর দু’দেশের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফিরেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *