দিনের বেলায় বাড়ি ঢুকে নারী চিকিৎসককে হত্যা !

দিনের বেলায় বাড়ি ঢুকে নারী চিকিৎসককে হত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের আলোতেই এক নারী চিকিৎসককে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ফায়দাবাদের নিজ বাসভবনে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের শিকার হন সারা রোকসানা পিনু। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিহত নারী বাসায় একাই ছিলেন। প্রতিদিনের মতো তাঁর স্বামী কর্মস্থলে ছিলেন এবং সন্তান স্কুলে ছিল। বিকেল গড়িয়ে গেলেও মা স্কুলে নিয়ে আসতে না যাওয়ায় মেয়ে একা ঘরে ফিরে আসে। এসে দেখতে পায় বাসার জানালার গ্রিল কাটা, ভেতরে সব জিনিসপত্র তছনছ এবং মায়ের মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে শিশুটির মাধ্যমে স্বজনেরা জানতে পেরে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বজনদের অভিযোগ, মূলত স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে গ্রিল কেটে ঘরে ঢোকে। বাধা দিলে বা চিনে ফেলার ভয়ে তারা রোকসানা পিনুকে বালিশচাপা দিয়ে হত্যা করে মালামাল নিয়ে চম্পট দেয়।

সংবাদ পেয়ে ডিএমপির উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দক্ষিণখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে হত্যাকাণ্ডের প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করতে ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একাধিক আলামত সংগ্রহ করেছে। ঘাতকদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

জনবহুল এলাকায় দিনের বেলায় ঘটে যাওয়া এ ঘটনায় পুরো ফায়দাবাদ এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *