দশম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে এনসিপির জেলা নেতাসহ ২ জন পুলিশের জালে

দশম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে এনসিপির জেলা নেতাসহ ২ জন পুলিশের জালে

স্ফুলিঙ্গ ডেক্স :

সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। মামলার মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনও পলাতক রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামির নাম নাজিম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা। অভিযুক্ত প্রতিবেশী শাকিল ও তার সহযোগীরা স্কুলে যাওয়া-আসার পথে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার দিন অর্থাৎ গত ১০ আগস্ট সকালে ভুক্তভোগীর মা তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। পরবর্তীতে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে ছুটি শেষে আনতে গিয়ে তিনি জানতে পারেন মেয়ে স্কুলে নেই। সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় প্রতিষ্ঠানের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুঁসলিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। আত্মীয়স্বজনের কাছে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে নিহতের মা আরিফা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তদন্তে এনসিপি নেতা তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। এর প্রেক্ষিতে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার মূল হোতা পলাতক শাকিলকে গ্রেফতার এবং অপহৃত শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *