“দক্ষিণবঙ্গের হৃদয়ে আজীবন অমর তরিকুল ইসলাম” : কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদ

“দক্ষিণবঙ্গের হৃদয়ে আজীবন অমর তরিকুল ইসলাম” : কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদ

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয় রাজনীতিতে তাঁর অবদান ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে এবং কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বাবুল আক্তারের পরিচালনায় এ স্মারক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে আজীবন শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও উল্লেখ করেন, দলের কঠিন দুঃসময়ে তরিকুল ইসলাম নেতাকর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের বিএনপি নেতাকর্মীদের জানতে হবে এবং সেই আদর্শ ধারণ করেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। তাঁর প্রয়াণে দল একজন অভিজ্ঞ অভিভাবক ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছে।

সভাপতির বক্তব্যে তবিবুর রহমান মিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন খাঁটি জনবান্ধব নেতা। তাঁর রাজনৈতিক জীবন থেকে সততা, নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দায়িত্ববোধের শিক্ষা নিতে হবে। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করেই দলের রাজনৈতিক শক্তি ও গঠনমূলক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি নেতা আবু জাফর, জুমারত আলী জুম্মা, মুন্সী কামরুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল ইসলাম বাবলু, শাহাবুদ্দিন আহমেদ, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, আমিনুদ্দিন, ফুরকান আলী, জাহাঙ্গীর হোসেন, ইশফাকুর রহমান শফিক, মিলন হোসেন, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জের উল্লা গ্রামে চার পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন !

শৈলকূপায় ডোপ টেস্টে ৭ জন পজিটিভ : আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ঝিনাইদহ সদরে গভীর রাতে খামারের তালা ভেঙে ৬টি গরু চুরি!

মহেশপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

শৈলকুপায় ব্যাংক থেকে টাকা তোলার সময় ছিনতাইয়ের চেষ্টা : হাতে নাতে ধরা দুই নারী ছিনতাইকারী

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

কোটচাঁদপুরে সিডলসহ সাতজন পুলিশের খাঁচায় : কারাগারে প্রেরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *