কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে  ৪০ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ সংরক্ষণ, উৎপাদন এবং বিক্রির অপরাধে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) উপজেলার হাসপাতাল রোড ও সাফদারপুর বাজারে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা হাসপাতাল রোডের ভেটেরিনারি ফার্মেসিগুলোতে তদারকিকালে ‘আরিয়ান ভেটেরিনারি ফার্মেসি’তে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশু ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, উপজেলার সাফদারপুর বাজারে পরিচালিত অভিযানে ‘রইচ ভেটেরিনারি ফার্মেসি’তে অননুমোদিত উপায়ে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধের সত্যতা মেলে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ড. হাসান ফেরদৌস কমল। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বার্থ রক্ষা ও বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বেচাকেনা বন্ধে এ ধরনের ঝটিকা তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শৈলকূপায় ডোপ টেস্টে ৭ জন পজিটিভ : আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ঝিনাইদহ সদরে গভীর রাতে খামারের তালা ভেঙে ৬টি গরু চুরি!

মহেশপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

শৈলকুপায় ব্যাংক থেকে টাকা তোলার সময় ছিনতাইয়ের চেষ্টা : হাতে নাতে ধরা দুই নারী ছিনতাইকারী

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

কোটচাঁদপুরে সিডলসহ সাতজন পুলিশের খাঁচায় : কারাগারে প্রেরণ

শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ অন্তত ১০ জন আহত

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ : দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *