কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ইসরাইল হোসেন জীবন (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইল হোসেন জীবন গত রবিবার ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় ওঠেন। সোমবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ বা হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তিনি জীবনদ্দশায় বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জোহরের নামাজের পর সরকারি ভূষণ স্কুল ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নিজ গ্রাম কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য (জামায়াত) আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আড়াদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

কালীগঞ্জের প্রবীণ ও মানবিক এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের বিভিন্ন শোক কর্মসূচি ঘোষণা করেছে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

কোটচাঁদপুরে সিডলসহ সাতজন পুলিশের খাঁচায় : কারাগারে প্রেরণ

শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ অন্তত ১০ জন আহত

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ : দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ

কোটচাঁদপুরে নাট্য ও সংস্কৃতির নিবেদিতপ্রাণ সাধক শ্যামলের স্মৃতিচারণায় বিশিষ্টজনেরা

কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত : উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লাখ টাকার চেক বিতরণ

যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে কোটচাঁদপুরে যুব দিবস উদযাপিত

গণভোটের রায় না মেনে জনগণকে অপমান করেছে বর্তমান সরকার : ঝিনাইদহে ডা. শফিকুর রহমান

৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ঘরে ফিরব না : কালীগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কালীগঞ্জে ৮২০ বস্তা সারবোঝাই ট্রাক খাদে : অল্পের জন্য রক্ষা পেলেন চালক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *