তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ !

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের এক তরুণীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবক ও তার দুলাভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার (৮ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নূর ইসলাম খাঁর ছেলে জলিল খাঁ (২২) এবং তার দুলাভাই আলমগীর (৪৫)।

ভুক্তভোগী তরুণী ও তার পরিবার জানায়, অভিযুক্ত আলমগীর প্রথমে ওই তরুণীর পরিবারের কাছে তার শ্যালক জলিল খাঁর বিয়ের প্রস্তাব দেন। গত বুধবার সকালে ‘জলিল মেয়েকে দেখতে চায়’— এমন অজুহাতে তরুণীকে ডেকে নেন আলমগীর। এরপর তাকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে আলমগীর এবং পরবর্তীতে জলিল খাঁ তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তরুণীকে বাড়িতে পৌঁছে দিয়ে বিষয়টি গোপন রাখতে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, ঘটনাটি স্থানীয় মাতব্বরদের জানালে তারা থানায় না গিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। ফলে থানায় আসতে তাদের কয়েকদিন বিলম্ব হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তারা ভাঙ্গা থানায় অভিযোগ জানাতে গেলে আইনি জটিলতা দেখা দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভুক্তভোগী তরুণী ও তার বাবা থানায় এসেছিলেন। তবে যেহেতু অপরাধটি ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় সংঘটিত হয়েছে, তাই আইনগত কারণে অভিযোগটি সংশ্লিষ্ট (কেরানীগঞ্জ) থানায় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *