ডিবি পুলিশের অভিযান : গাঁজাসহ মিরাজ গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সফল অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মিরাজ শেখ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম রাত ১১টা ৪০ মিনিটের দিকে জিন্নাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন মিরাজ শেখকে তল্লাশি করে তাঁর কাছ থেকে অবৈধ ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিরাজ শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। তিনি বর্তমানে খুলনা মহানগরীর টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুলনায় মাদক নির্মূলে পুলিশের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে কেএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *