স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল মহাসড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাবিবুর রহমান বিশ্বাস (৪৮) নামে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কেএমপির লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে, নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি মো. হাবিবুর রহমান বিশ্বাস খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার কেয়াখালী গ্রামের জামির উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। ওই সময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি হাবিবুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা, ১টি ডাকাতি মামলা এবং ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট ১০টি পথ পৃথক অপরাধমূলক মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কেএমপি পুলিশ। ছবি সংগৃহীত।


