১২ মামলার আসামী মিঠুর নতুন কারবার : এবার নারী ও মাদকসহ ধরা

১২ মামলার আসামী মিঠুর নতুন কারবার : এবার নারী ও মাদকসহ ধরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে অবৈধ কোডিন ফসফেটযুক্ত সিরাপসহ এক নারী এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মূল সরবরাহকারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেএমপি পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত থানা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আভিযানিক দলটি শেখপাড়া বি. কে. রায় রোড সংলগ্ন আগাখান স্কুল সংযোগ গলির আবদুল মজিদ ওরফে কচি সাহেবের পাকা ভবনের নিচতলার ভাড়াটিয়া ঘরে অভিযান চালায়। সেখান থেকে সুমা বেগমকে (৩৫) আটক করা হয়। পরবর্তীতে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) কাশি সিরাপ (৭০০ মিলি) এবং ৫ বোতল ‘এসকাফ’ (Eskuf) কাশি সিরাপ (৫০০ মিলি) সহ সর্বমোট ১,২০০ মিলি অবৈধ কোডিন উদ্ধার করা হয়।

আটককৃত সুমা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে উক্ত অবৈধ মাদকের মূল বিক্রেতা  শেখ শাহজাহান কবির ওরফে মিঠুকে (৫১) ফরাজীপাড়া লেন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সুমা বেগম শেখপাড়া এলাকার লালু হোসেনের স্ত্রী এবং শেখ শাহজাহান কবির ওরফে মিঠু সোনাডাঙ্গা থানার ফরাজীপাড়া লেন এলাকার মৃত আমির হোসেন বাদলের ছেলে।

এ ঘটনায় কেএমপির সোনাডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর-২, তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কেএমপি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শেখ শাহজাহান কবির ওরফে মিঠু একজন পেশাদার ও চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে পূর্বেও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং অস্ত্র আইনে সর্বমোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *