ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত

 স্ফুলিঙ্গ ডেক্স :

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী প্রাণ হারান।

 খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক, হেলপার এবং অটোরিকশা চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *