জাতীয় পার্টি যশোর জেলা শাখার ১১০ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় পার্টি যশোর জেলা শাখার ১১০ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় পার্টি যশোর জেলা শাখার সংবর্ধিত ও সংশোধিত ১১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পূর্বে অনুমোদিত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি চূড়ান্ত অনুমোদন করেন।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এই নতুন নেতৃত্বের অধীনে জাতীয় পার্টি যশোর জেলা শাখা সাংগঠনিকভাবে আরও বেগবান ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

ঘোষিত এই কমিটিতে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং মোঃ খবির গাজীকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মোট ১১ জন স্থান পেয়েছেন। তাঁরা হলেন— মিনহাজুল আরেফিন, প্রফেসর (অব.) রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা, শেখ ফরিদ, মোঃ নজরুল ইসলাম, মঈন খান, সিকদার সাঈদ আহমেদ, মোঃ ফিয়ার রহমান, শফিকুল ইসলাম ও এড. আবু মুসা।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন এড. জহুরুল হক, এড. মাহবুব আলম বাচ্চু ও সুশান্ত কুমার মন্ডল। শফিকুল ইসলাম (সরু) চৌধুরী, এড. হাবিবুর রহমান, খন্দকার মোঃ গোলাম কিবরিয়া, এড. জি এম মুসা, এড. মজিবুর রহমান, এড. আশরাফুল ইসলাম, ডক্টর মোঃ নাজিম উদ্দিন, এড. মিজানুর রহমান মিন্টুসহ মোট ১১০ জন সদস্যের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *