‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে’: ঝিকরগাছায় এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে’: ঝিকরগাছায় এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিকল্পে ও সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “জনগণের দোরগোড়ায় উন্নত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের প্রতিটি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীকে পেশাগত সততা ও চরম আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।” সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে হাসপাতালের সামগ্রিক সেবার মান বৃদ্ধিতে তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইদ্রিস আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার শাহানা আক্তার, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও কামরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

উক্ত সভায় উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের বেড ও পরিচ্ছন্নতা রক্ষা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *