কালীগঞ্জে আ’লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন : পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কালীগঞ্জে আ’লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন : পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মো. মাসুদ রানা (কালীগঞ্জ, ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানের মালিকের দাবি, দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুনে দোকানটি ভস্মীভূত করেছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আমতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আশরাফুল ইসলাম সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণীতে দোকানমালিক আশরাফুল ইসলাম জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে বাজারের নাইট গার্ড তাঁকে ফোন দিয়ে দোকানে আগুন লাগার খবর জানান। তিনি দ্রুত বাজারে গিয়ে দেখতে পান দোকানের ভেতর ও পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁর অভিযোগ, ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এই অগ্নিকাণ্ডে তাঁর দোকান ও গুদামে থাকা প্রায় ৫০ লাখ টাকার বেশি মূল্যের ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দীপু বিশ্বাস জানান, “ভোর আনুমানিক ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুনে দোকানের পেছনে এবং ভেতরের কিছু ফার্নিচার পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে ক্ষতির পরিমাণ অন্তত ৬ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারত।”

অগ্নিকাণ্ডের বিষযটি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশি টিম পাঠানো হয়েছে। পুলিশ সরেজমিন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *