গার্ড অব অনার ও শ্রদ্ধার মাধ্যমে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে শেষ বিদায়

গার্ড অব অনার ও শ্রদ্ধার মাধ্যমে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে শেষ বিদায়

স্ফুলিঙ্গ ডেক্স :

রংপুর পুলিশ লাইন্স মাঠে মরহুম পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মো. রফিকুল ইসলামের জানাজার নামাজ অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন এই জানাজায় অংশগ্রহণ করেন এবং কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মো. রফিকুল ইসলাম ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রংপুর জেলা পুলিশে মোটরযান শাখার ইনচার্জ হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন ধরে পিএলআইডি ও কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মেধাবী ও কর্তব্যপরায়ণ এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে রংপুর জেলা পুলিশের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাচ্ছন্ন। পুরো পুলিশ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *