কোটচাঁদপুরে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করছে মাটি খেকো চক্র

কোটচাঁদপুরে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করছে মাটি খেকো চক্র

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাশপাতিলা এলাকায় পরিবেশ আইন তোয়াক্কা না করে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির উৎসব মেতেছে একটি অসাধু চক্র। দীর্ঘদিন ধরে নদ চিরে মাটি কেটে বাণিজ্য চালানো হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দিনভর নদের তলদেশ ও তীরবর্তী অংশ থেকে দুটি ট্রলি/ট্রাক্টর দিয়ে অবাধে মাটি কেটে পরিবহন করা হয়। সংগৃহীত মাটি পরবর্তীতে কোটচাঁদপুর পৌর শহর ও পাশপাতিলাসহ আশপাশের এলাকার বাসাবাড়ি ও ইটভাটায় উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নদী বা নদ থেকে এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে নদের স্বাভাবিক নাব্যতা ও পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সাথে আসন্ন বর্ষা মৌসুমে তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকাশ্যে প্রতিদিন এভাবে মাটি কাটা ও পরিবহনের মহোৎসব চললেও তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নীরবতা চক্রটিকে আরও বেপরোয়া করে তুলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা আক্ষেপ প্রকাশ করে বলেন, “দিনের আলোতেই চোখের সামনে ট্রাক্টরে করে নদের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একাধিকবার বিষয়টি স্থানীয় দায়িত্বশীলদের জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে চোর চক্রটি এখন আরও প্রকাশ্যেই মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে।”

এলাঙ্গী ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে কপোতাক্ষ নদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা, মাটি কাটার যন্ত্র ও ট্রাক্টর জব্দসহ এই অবৈধ চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *