রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয় এবং শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
কোটচাঁদপুর থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন নিজেকে মাদকসেবী হিসেবে দাবি করেছেন। তবে তিনি শুধু মাদক সেবনের সাথেই যুক্ত, নাকি দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত—তা গভীর অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।
