কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে  সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বর্তমান সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, যশোর এর ব্যবস্থাপনায় এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

আজ বুধবার (১০ জুন ২০২৬) যশোরের কেশবপুর উপজেলার ৬ নং সদর ইউনিয়ন পরিষদের অন্তর্গত আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলচ্চিত্র প্রদর্শনীতে প্রজেক্টরের মাধ্যমে শিশু অধিকার রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা, নারী শিক্ষা এবং সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের ওপর নির্মিত তথ্যচিত্র ও শিক্ষণীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের সাধারণ মানুষকে বিনোদনের পাশাপাশি সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করাই ছিল এই প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ৬ নং সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকার শিশু, কিশোর-কিশোরী ও সচেতন নারীরা উপস্থিত ছিলেন। প্রজেক্টরের বড় পর্দায় বাস্তবধর্মী চিত্র ও সচেতনতার বার্তা দেখতে পেয়ে উপস্থিত দর্শক ও স্থানীয় সচেতন মহল জেলা তথ্য অফিসের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

যশোর জেলা তথ্য অফিসের কর্মকর্তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে জেলার অন্যান্য উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এই প্রকল্পের আওতায় ধারাবাহিক প্রচার ও চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *