কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর মাঠে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর মাঠে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি কৃষি মাঠ থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকার একটি নির্জন মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে নির্জন স্থানে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। লাশের শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁরা তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, “স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কামালপুর মাঠ থেকে ২৫-৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।”

তিনি আরও জানান, সিআইডি ও পিবিআই-এর মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্তের জোরালো চেষ্টা চলছে। একই সঙ্গে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সম্পাদক জনি

কুষ্টিয়ায় জামিনে মুক্ত হয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ'লীগ কর্মীদের বিএনপি অফিসে হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *