কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় তিনি কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলার সর্বস্তরের জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের অকৃত্রিম সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
