কালীগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী অক্ষত অবস্থায় উদ্ধার

কালীগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী অক্ষত অবস্থায় উদ্ধার

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ অপহরণের ঘটনার মূল অভিযুক্ত ও এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) রাতে কালীগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রাজীবকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাথী খাতুন (১৪) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বনগ্রামের হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন অনৈতিক কুপ্রস্তাব দিত। এতে সাড়া না দেওয়ায় তাকে জোরপূর্বক অপহরণের হুমকি দিয়ে আসছিল রাজীব।

মামলার বিবরণে জানা যায়, গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাথী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব একটি মোটরসাইকেলে করে এসে জোরপূর্বক তাকে অপহরণ করে বাঘারপাড়ার দিকে সটকে পড়ে। পরবর্তীতে পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে সাথীর মা মোছা. নুর জাহান খাতুন বাদী হয়ে ২ আগস্ট কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালানো হয়। সোমবার রাতে মামলার মূল আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গ্রেপ্তারকৃত আসামি রাজীবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *