কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে  বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :

প্রস্তাবিত জেলা কলাপাড়ায়  চম্পাপুর ইউনিয়নে মাদককারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চম্পাপুরের স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল,  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চম্পাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভ’র সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,  চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব  আসাদুজ্জামান হাওলাদার,  ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ার চম্পাপুর ও ধানখালী এখন মাদকসেবী ও বিক্রেতাদের নিরাপদ ঘাঁটি। প্রশাসন অভিযান চালিয়ে দু,একজনকে আটক করলেও প্রভাবশালী মাদককারবারীরা আছে ধরা ছোয়ার বাইরে। তাই যুব সমাজকে বাঁচাতে কলাপাড়ার মাদকের স্পটগুলোতে কম্বিং অপারেশন চালানোর দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *