এসএসসির ইংরেজি ১ম পত্রে অনুপস্থিত ১,৯৭৭ পরীক্ষার্থী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৪২৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ৪৫০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৭৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলাভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়,খুলনায় ১৯ হাজার ৫৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৩২ জন, বাগেরহাটে ১০ হাজার ৬১৬ জনের মধ্যে ১৬৫ জন, সাতক্ষীরায় ১২ হাজার ৯০৬ জনের মধ্যে ২১২ জন অনুপস্থিত ছিল।
এছাড়া কুষ্টিয়ায় ১৮ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে ৩০১ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ১৩৮ জনের মধ্যে ১৩৪ জন, মেহেরপুরে ৫ হাজার ৪৩৪ জনের মধ্যে ৮৯ জন এবং যশোর জেলায় ২০ হাজার ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন পরীক্ষায় অংশ নেয়নি।
অন্যদিকে, নড়াইলে ৫ হাজার ৫৫৯ জনের মধ্যে ১০৮ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭৬৩ জনের মধ্যে ৩০১ জন এবং মাগুরায় ৭ হাজার ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। ফাইল ছবি।
আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *