এবার কালুরঘাটে ফেরির অপেক্ষায় থাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে

স্ফুলিঙ্গ ডেক্স :

চট্টগ্রামের বোয়ালখালী অংশে কালুরঘাট ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি বোয়ালখালীতে মালামাল আনলোড করে শহরে যাওয়ার উদ্দেশ্যে কালুরঘাট ফেরিঘাটে পৌঁছায়। ফেরির জন্য অপেক্ষা করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটি পানির নিচে তলিয়ে যেতে থাকে। ঘটনার পরপরই স্থানীয়রা চালককে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ইউনিট জানিয়েছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বোয়ালখালী ইউনিটে কোনো ডুবুরি দল না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরি তলব করা হয়েছে। ডুবুরি দল পৌঁছালে ট্রাকটি উদ্ধারে মূল অভিযান শুরু করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *